কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৪০ PM
কন্টেন্ট: পাতা
হালনাগাদকৃত সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
ক্র:নং | বিষয় | : | সংক্ষিপ্ত বর্ণনা |
১ | বাস্তবায়নকারী সংস্থা | : | (ক)মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (খ) গণপূর্ত অধিদপ্তর এবং (গ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন |
২ | প্রকল্পের উদ্দেশ্য | : | ১৯৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ও আত্মসমপর্ণের দলিল স্বাক্ষরের উজ্জ্বলতম স্মৃতিকে সংরক্ষণ, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিভিন্ন সময়ের আন্দোলন ও ঘটনাসহ মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের নিকট তুলে ধরা। |
৩ | মোট প্রাক্কলিত ব্যয় | : | ৩৯৭.৩৪৯৩ কোটি (তিনশত সাতানব্বই কোটি চৌত্রিশ লক্ষ তিরানব্বই হাজার টাকা) টাকা |
৪ | বাস্তবায়নকাল | : | জানুয়ারি ২০১৮ হতে জুন ২০২৭। |
৫ | প্রকল্পের এলাকা | : | ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। |
৬ | কাজের সংক্ষিপ্ত বিবরণ | : | ভূগর্ভস্থ কার পার্কিং নির্মাণ, মসজিদ, ফুড কিউস্ক, ওয়াকওয়ে এবং ওয়াটার ফাউন্টেইন নির্মাণ, ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ স্থান সংরক্ষণ, স্বাধীনতা স্তম্ভের ভূগর্ভস্থ জাদুঘরে বিভিন্ন ধরণের প্রদর্শনী স্থাপনসহ আনুষঙ্গিক উন্নয়ন কাজ সম্পাদন। |
৭ | মূল প্রকল্প এবং ১ম সংশোধিত প্রকল্প অনুমোদন পর্যায় | : | মূল প্রকল্প ০৯ জানুয়ারি ২০১৮ তারিখে একনেক সভায় অনুমোদিত। ১ম সংশোধিত প্রকল্প ০৪ এপ্রিল ২০২৩ তারিখে একনেক সভায় অনুমোদিত। |
৮ | ২০২৬-২৭ অর্থবছরের এডিপি বরাদ্দ | : | ৭১.৩৩ কোটি (একাত্তর কোটি তেত্রিশ লক্ষ) টাকা। |
৯ | সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক ও বাস্তব অগ্রগতি | : | ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৩০১.৬৯৪১ কোটি টাকা (৭৫.৯৩%)। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৯৪%। |
১০ | প্রকল্প পরিচালক সংক্রান্ত তথ্যাদি | : | জনাব মোঃ শওকত আলী প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মোবাইল নং-০১৭৩৭৬৬৮৭৭০ ই-মেইল: shawkatmopa@gmail.com প্রকল্প কার্যালয়ের ঠিকানা: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। |