কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৯:৩৩ AM
কন্টেন্ট: পাতা
প্রকল্পের নামঃ বীরের কন্ঠে বীরগাঁথা (১ম সংশোধিত) (অসমাপ্ত রেখে সমাপ্তির লক্ষ্যে)
ক্র:নং | বিষয় | : | সংক্ষিপ্ত বর্ণনা | ||
১ | বাস্তবায়নকারী সংস্থা | : | মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় | ||
২ | প্রকল্পের উদ্দেশ্য | : | স্বাধীনতার বীর সৈনিকদের যুদ্ধজয়ের স্মৃতি ধরে রাখার জন্য জীবিত সকল বীর মুক্তিযোদ্ধার ভাষ্য গ্রহণ; স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাদের অবদানকে স্মরণীয় করে রাখতে জীবিত বীরাঙ্গনা এবং মৃত বীরাঙ্গনাদের পরিবারের স্মৃতিচারণামূলক ভাষ্য গ্রহণ; স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন সেক্টরে সংঘটিত সম্মুখযুদ্ধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ডকুমেন্টারি নির্মাণ; বীর মুক্তিযোদ্ধাদের এসকল বীরত্বগাঁথা বাংলাদেশের ইতিহাস হিসেবে সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে ই-আর্কাইভ স্থাপন এবং সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ। | ||
৩ | মোট প্রাক্কলিত ব্যয় | : | ৫৫৯.৯২৪ লক্ষ (পাঁচ কোটি ঊনষাট লক্ষ বিরানব্বই হাজার চারশত) টাকা। | ||
৪ | বাস্তবায়নকাল | : | জুলাই ২০২২ হতে জুন ২০২৫ | ||
৫ | প্রকল্পের এলাকা | : | সমগ্র বাংলাদেশ | ||
৬ | কাজের সংক্ষিপ্ত বিবরণ | : | ১২,৭৮৮ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক ভিডিওচিত্র নির্মাণ; ০১ (এক)টি ডকুমেন্টারি নির্মাণ; এবং নির্মিত সাক্ষাৎকারভিত্তিক ভিডিওচিত্র ও ডকুমেন্টারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ।
| ||
৭ | প্রকল্প অনুমোদন পর্যায় | : | প্রকল্প | অনুমোদনের তারিখ | অনুমোদনকারী কর্তৃপক্ষ |
মূল | ০৭/০৭/ ২০২২ | মাননীয় পরিকল্পনা মন্ত্রী | |||
১ম সংশোধিত | ০৬/১০/২০২৫ | মাননীয় পরিকল্পনা উপদেষ্টা | |||
৮ | ক্রমপুঞ্জিত আর্থিক ও বাস্তব অগ্রগতি | : | ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৫৫৯.৯২৪ লক্ষ টাকা (১০০%) এবং ভৌত অগ্রগতি ১০০%। প্রকল্পের আওতায় ১২,৭৮৮ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক ভিডিওচিত্র নির্মাণ; ০১ (এক)টি ডকুমেন্টারি নির্মাণ; এবং নির্মিত সাক্ষাৎকারভিত্তিক ভিডিওচিত্র ও ডকুমেন্টারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে।
| ||