কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ এ ১০:২৭ AM
কন্টেন্ট: পাতা
হালনাগাদকৃত জুন ২০২৬ পর্যন্ত
ক্র:নং | বিষয় | : | সংক্ষিপ্ত বর্ণনা |
১ | বাস্তবায়নকারী সংস্থা | : | (ক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (খ) জেলা প্রশাসকের কার্যালয় (মহানগর সংশ্লিষ্ট) (গ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (সকল) |
২ | প্রকল্পের উদ্দেশ্য | : | অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা/শহিদ বীর মুক্তিযোদ্ধা/প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ৩০০০০ (ত্রিশ হাজার) টি বাসস্থান (বীর নিবাস) নির্মাণ। |
৩ | মোট প্রাক্কলিত ব্যয় | : | ৬০৯৬৫৩.২৫ (ছয় হাজার ছিয়ানব্বই কোটি তিপান্ন লক্ষ পঁচিশ হাজার) লক্ষ টাকা |
৪ | বাস্তবায়নকাল | : | জানুয়ারি ২০২১ হতে ডিসেম্বর ২০২৬ |
৫ | প্রকল্পের এলাকা | : | সমগ্র বাংলাদেশ |
৬ | কাজের সংক্ষিপ্ত বিবরণ | : | অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০০০০ (ত্রিশ হাজার)টি বাসস্থান (বীর নিবাস) নির্মাণ |
৭ | মূল প্রকল্প এবং ১ম সংশোধিত প্রকল্প অনুমোদন পর্যায় | : | মূল প্রকল্প ১৬ মার্চ ২০২১ তারিখে একনেক সভায় অনুমোদিত। ১ম সংশোধিত প্রকল্প ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একনেক সভায় অনুমোদিত। |
৮ | ২০২৫-২৬ অর্থবছরের আরএডিপি বরাদ্দ | : | ৭২১৩৬.০০ (সাতশত একুশ কোটি ছত্রিশ লক্ষ) লক্ষ টাকা। |
৯ | জুন ২০২৬ পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক ও বাস্তব অগ্রগতি | : | ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৪২০৫৯৩.০৭ লক্ষ টাকা (৬৮.৯৮%)। জুন ২০২৬ পর্যন্ত ১৯,২৫৬টি বীর নিবাস নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে; ৫,০৫৫ টি বীর নিবাসের নির্মাণ কাজ চলমান রয়েছে। |
১০ | প্রকল্প পরিচালক সংক্রান্ত তথ্যাদি | : | জনাব সৈয়দ ফরহাদ হোসেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মোবাইল নং-০১৭৫৪২২৪৫০১ ই-মেইল: birnibash2021@gmail.com প্রকল্প কার্যালয়ের ঠিকানা: ২১/এ তোপখানা রোড, মাহবুব প্লাজা, ৮ম- তলা, ঢাকা-১০০০। |

বীর নিবাস